দেবহাটা উপজেলা
দেবহাটা উপজেলা
Satkhira District Debhata Upazila
দেবহাটা উপজেলা বৰ্ণনা :
আমার সাতক্ষীরার। সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত হচ্ছে ইছামতির নদী।আর ইছামতির নদীর তীরে অবস্থিত আমাদের দেবহাট।ইছামতি বিধৌত ছায়াঘন শ্যামনয়নাভিরাম দেবহাটা উপজেলা। আমার দেবহাটায় পাখির কুজন মুখরিত। আমাদের দেবহাট উপজেলা ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে দাঁড়িয়ে আছে।
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসা ডাঃ বিধান চন্দ্র রায়ের ও পৈতৃক নিবাস ছিল সাতক্ষীরার অজপাড়া গাঁ দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে। প্রায় ১৫৯ বছর আগের দেবহাটা টাউন শ্রীপুর গ্রামের প্রতিষ্ঠিত হয়েছিল দেবহাটা পৌরসভা। ব্রিটিশ শাসনামলে টাউন শ্রীপুর কে বলা হতো এই অঞ্চলের বধিষু অঞ্চল। ব্রিটিশ আমলে ১৮ জমিদার'দের বসবাস ছিল এই গ্রামে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা অনেক সুন্দর একটি উপজেলা। ইছামতি নদীর তীরে অবস্থিত দেবহাটা থানা। আর দেবহাটা থানায় অবস্থিত শত বছরের বটবৃক্ষ। আর গাছটি পাঁচ থেকে আট বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে আসে। দেবহাটা উপজেলায় ইছামতি নদীতে প্রতিবছর দুর্গাপূজা দশমীতে প্রতিমা বিসর্জন হয়। নদীর পাড়ে হাজার হাজার মানুষের সমাগম হয়। মিলন মেলা বসে দেবহাটা উপজেলার ইছামতির তীরে। বহু মানুষ এই দিনে ভারতে চলে যায় আর ভারত থেকে বাংলাদেশে আসে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সবচেয়ে কম ইউনিয়ন নিয়ে গঠিত। পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত দেবহাটা উপজেলা।
সুন্দরবনের অববাহিকায় অবস্থিত, ইছামতি ছায়াঘন শ্যামনয়নাভিরাম দেবহাটা উপজেলা। পাখির কোনজনা মুখরিত দেবহাটা ইতিহাস এবং ঐতিহ্যের পার দেবহাটা উপজেলা

No comments