Header Ads

Header ADS

পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ; প্রধানমন্ত্রীর নির্দেশ

পদ হারাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ; প্রধানমন্ত্রীর নির্দেশ 

পদ হারাচ্ছেন তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান। এক টেলিফোন আলাপের অডিও টেপ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এলো এই খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৬ ডিসেম্বর সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আগামীকালের মধ্যে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগ করার জন্য, এ বিষয়টা আমি যাতে জানিয়ে দিই

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালকের (৭ ডিসেম্বর মঙ্গলবার) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৬ ডিসেম্বর সোমবার রাতে তাঁর বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। ওবায়দুল কাদের আরো বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই

No comments

Powered by Blogger.